কবিতা

ছায়ার ওপাশ থেকে

তন্ময় ভট্টাচার্য

(১)
একাকী বেজেছে করতাল…

আর কোনও হাত নেই। দুটি ধূপ, পুড়ে পুড়ে
কত শীঘ্র ছুঁতে চায় নিকোনো পথের পাশে মুখ

রেকাবি ভরেও ওঠে গুনগুন, বাতাসা, ধুলোয়

পথচারী ভাবে, ঢং। শীতের শিশুরা এসে
             প্রদীপের কিনারে লুটোয়…

(২)
ছবিতে ওই যে প্রাণ, স্থিরমতি, পূজায় লোলুপ
ঘন সন্ধেবেলা থেকে ছেঁকে নিচ্ছে বৃদ্ধার মন

চামর দুলেছে যদি—
      ‘আর হাওয়া দিওনিকো,
             কাঁপ লাগে, ইস্‌ কী জবর…’

পাকাচুল খুলে গেল
জ্যোৎস্নানদীর বুকে ঠাঁই নিল শীতল চরণ

1 thought on “কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *