শান্তির পথ
প্রদীপ বিশ্বাস
এতো বদলে যাবো জানতাম না
যতো আনন্দ ভালোলাগা ভালোবাসা
নির্মমভাবে জীবনে বিদায় নেবে
চিমটি কেটে সাড়া নেই
বেঁচে থাকার লক্ষণ নেই
যেখানে আবেগ অনুভূতি নেই সে কি সত্যি জীবন না যন্ত্রণা
জীবন মরণ জুড়ে ছিল বা আছে যা কিছু
যান্ত্রিক হয়ে উঠেছে মনে করতে পারছি,
আসলে আমি অনুভব করতে পারি না
অথবা কমিউনিকেট করতে পারিনা
কথায় কাজে
অথচ ভালোবাসা নেই সে তো মিথ্যা
কোথাও তো আছেই
কোন কিছু বদলায় না, কমে না, বাড়েও না, প্রতিটি অনুভব অপরিবর্তনীয়।
কিন্তু
একদিন
আমার এই পরিবর্তন হবে ভাবতে পারিনি।
আসলে কোনোকিছু বদলায় না।
আমরা বদলে যাই, না চাইলেও সময়ের ট্রাক থেকে সরে সরে যাই।
এভাবে মনের কোষগুলো শান্তির পথ ধরে হাঁটতে শেখে।
