কবিতা

চোখ

সৈকত ঘোষ

এভাবে তাকালে কতটা আগ্নেয় হয়ে ওঠা যায়

সম্ভাবনা থেকে মুছে যায় গ্রহদোষ 

আমি দেখি,

তলিয়ে যেতে যেতে 

বিস্ময়রেখা খুঁজে পেয়েছে মুকুট

আমি দেখি,

তোমার কাজলে আত্মসম্ভ্রমের পাহাড়ি ধুতুরা

এরপর প্রতিটা নিভে যাওয়া

পৃথিবীকে নতুন করে সাঁতার শেখাবে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *