মুক্তগদ্য

আত্মগোপন

শুভজিৎ দাস

আপসে বড্ড ক্লান্ত, এখন মনে হয়, বাকি সময়টুকু না হয় নিজের মতোই থাকি। পারলে বাকিরাও একটু আপস করুক না। কারো গল্পে বারংবার বিরক্তির কারণ হতে আর ইচ্ছা করে না। এখন রাতটুকু খুব আপন মনে হয়, খুব কাছের। যে আমার ছিলই না, তাকে আঁকড়ে ধরে থাকলাম এক যুগ, দুই যুগ, অনন্তকাল। একসঙ্গে হেঁটেছিলাম কতটা পথ। তুই তো জানতিস, আমি তোকে হারাতে ভয় পাই। যখন তুই স্থির করে রেখেছিলি তুই হারিয়ে যাবি একদিন, অনন্তের পানে, দিগন্ত এড়িয়ে, ওই দিকচক্রবাল পেরিয়ে, তাহলে ভালোবাসতে শিখিয়েছিলি কেনো? কি বোকা আমি, তোর বুকে নিভৃতে শান্তি খুঁজেছিলাম, আর ঠোঁটে আশ্রয়।

সুখের চাবিটা বন্ধক রেখে, দূরে সরে গেছি বারবার,

          অবুঝ মন, আকুলি বিকুলি, শুধু তোর কাছে ফিরবার।

আত্মমগ্ন আমি, আজ যে আমিই আমার প্রিয়,

          আজ আমিই শুনি, শব্দ আমার, বুকের ওঠা নামার।

পালাবার আর পথ নেই আজ, স্মৃতি হত্যাই মুক্তি,

          শূন্যতায় পূর্ণ জীবন, তবু এইটুকু হোক প্রাপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *