ফুল ফোটে
সৌগত পাল
স্বপ্নের ফোয়ারা ছোটে
রাতঘুমে
সে শহরে কখন কি ঘটে
ফুল ফোটে
এখানে দু কামরার ফ্ল্যাট রুমে
বোঝা যায়?
যায় না বলে
এই সব কথা বলা চলে
সাধারণ
জীবনের নানা রং
কোথাও মিলিয়ে যায়
তবু
স্বপ্নের ফোয়ারায় আমি
কভু
জীবনকে বুঝে নিতে থামি
ফুল ফোটে
কোথাও জীবনে জীবন এসে জোটে
