আমি কে ?
চিত্তব্রত সাহা
তপ্ত দুপুরের কোনও এক স্তব্ধ মুহূর্তে,
নিজেকে প্রশ্ন করেছি, আমি কে?
সংসারের ভারে ছুটে চলা আমিটা কি আমি?
নাকি “আমি কে” এই প্রশ্নকর্তা আমি ?
কোনো এক রাতে, একাকী চেয়ে দেখেছি
ঝিলমিলে জ্বলজ্বলে অজুত নিজুত নক্ষত্র
ওরই একটাতে আমার জীবন ও মরণ
তাহলে এই বিপুল নক্ষত্ররাজির
সামনে বিস্মিত আমি কে?
এই ব্রহ্মাণ্ড ও আমি কি আলাদা?
নাকি আমিই ব্রহ্মাণ্ড?
আমি যখন এই সমগ্র ব্রহ্মাণ্ড,
তখন আমার জাত , ধর্ম, বংশ, জাতীয়তা
সব কি অর্থহীন হয়ে যায় না?
আমি একটা প্রাণ যেই প্রাণের
সাথে সমগ্র প্রাণের মৈত্রী,
যার সাথে সমগ্র প্রাণের স্পন্দন।।

ভালো লাগলো, বিষয় , বোধ, শব্দচয়ন