কবিতা

কৃষ্ণপ্রেমে ডুবুডুবু কথা ভেসে যায় 

মিলন চট্টোপাধ্যায় 

★★★★★★★★

এই যে– 

এদিকে একবার আসুন। 

কয়েকদিন ধরেই বড় বেশি কথা বলছেন! সবকিছুতেই সমস্যা দেখলে 

               আমাদেরও একটু অসুবিধা হয়…

বাড়িতে বুড়ো বাপ-মা, কচি সন্তান

আপনি না থাকলে কে দেখবে! 

আমাকে দেখে রাখুন। কানাই আমার নাম। 

এই আমার বাঁশি। চকচকে। ঠাণ্ডা। 

চূর্ণিতে কথা ফেলে দিলে মাছেরাও চেটেপুটে খায়

শব্দই ব্রহ্ম, সত্য এই জেনে

                    কৃষ্ণপ্রেমে ডুবুডুবু কথা ভেসে যায়।